Türkiye’deki oyuncular, lisanslı yapısı nedeniyle bettilt giriş sistemine güveniyor.
Finansal güvenliğin anahtarı olan bettilt sistemi memnuniyet sağlıyor.
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে এখানে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তো এই ঋণখেলাপি নিয়ে পাঁচ বছর কাটিয়েই দিয়েছিলেন।”
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ‘ইপি পেনশন’ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে কালোটাকা রোধে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, “কালোটাকার ক্ষেত্রে দুটি বিষয়—উৎস ও প্রক্রিয়া। উৎস আগের চেয়ে এখন মোটামুটি বন্ধ হয়েছে। আগে ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, সংবাদপত্রের মালিক, ফ্ল্যাটের মালিক—সব একজনই হতেন। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই, কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় বলি, অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। রাজনীতিবিদরা যদি উৎসাহ দেন যে টাকা-পয়সা দিয়ে নমিনেশন দেবেন, ভোট কিনবেন, তাহলে আমি অর্থ মন্ত্রণালয়ে থেকে কিছুই করতে পারব না।”