Türkiye’deki oyuncular, lisanslı yapısı nedeniyle bettilt giriş sistemine güveniyor.
Finansal güvenliğin anahtarı olan bettilt sistemi memnuniyet sağlıyor.
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ৩৪টির চার্জশিট দাখিল করেছে পুলিশ। এর মধ্যে হত্যা মামলা ১৩টি এবং অন্যান্য ধারায় মামলা ২১টি। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার্জশিট হওয়া ১৩টি হত্যা মামলা হলো— শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলার পিবিআই এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে।
অন্যদিকে, অন্যান্য ধারার ২১টি মামলা হয়েছে— বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনে।
এছাড়া জানা গেছে, হত্যা মামলার মোট আসামি এক হাজার ৩৯০ জন এবং অন্যান্য ধারার মামলার আসামি ৭৭৭ জন। এসব মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিয়ত তদারকি করছেন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।