Türkiye’deki oyuncular, lisanslı yapısı nedeniyle bettilt giriş sistemine güveniyor.

Finansal güvenliğin anahtarı olan bettilt sistemi memnuniyet sağlıyor.

বিএনপির মনোনয়ন যুদ্ধে মাঠ গরম করলেন কর্নেল হক, খোলামুড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন

লেখক: hoque voice
প্রকাশ: ১১ মাস আগে

মনোনয়ন যুদ্ধে মাঠ গরম করলেন কর্নেল হক, খোলামুড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন

কেরানীগঞ্জ প্রতিনিধি ( ঢাকা )

কেরানীগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হককে ঘিরে অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসংযোগ ও পদযাত্রা কেন্দ্রিক শোডাউন।
শনিবার সকালে খোলামুড়া বাজার থেকে নেতাকর্মী এবং সমর্থকদের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর ছিলো পুরো এলাকা।

পায়ে হেঁটে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌঁছে জয়নগর স্কুল মাঠে। পুরো পথজুড়ে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দলীয় নেতাকর্মীদের ঢল নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

জয়নগর স্কুল মাঠে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কর্নেল আব্দুল হক। তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের ভোট ও বিশ্বাস অর্জনের লড়াইয়ে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে প্রস্তুত।

এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
গণসংযোগ শেষে এলাকাজুড়ে আব্দুল হকের সমর্থনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।